বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াকৃষিবিদ অষ্ট্রেলিয়ার ২৫ বছর পূর্তি

কৃষিবিদ অষ্ট্রেলিয়ার ২৫ বছর পূর্তি

১৭ই সেপ্টেম্বর ২০২২ রোববার অস্ট্রেলিয়ার সবচে’ বড় পেশাজীবি ও সামাজিক সংগঠন কৃষিবিদ অষ্ট্রেলিয়া তার ২৫ বছর পূর্তি উপলক্ষে সিডনির রেড রোজ ফাংসন সেন্টারে রজত জয়ন্তী উৎসব উদযাপন করলো।

সংগঠনের সভাপতি, মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, জাহেরুল ইসলামের সন্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বর্ষিয়ান অধ্যাপক, ড. এম ডি ওয়াজিউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেট বাংলাদেশের কনসাল জেনারেল, সাখাওয়াৎ হোসেন।

রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব, আবুল সরকারের স্বাগত ভাষনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আগত অতিথিদের মধ্যে কৃষিবিদ অষ্ট্রেলয়ার বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাবৃন্দ, ইন্জিনিয়ার্স ও ডক্টরস এসোসিয়েসনের সভাপতি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য ও স্মৃতিচারণ করেন। নুরুন নাহার সুস্মিতা ময়মনসিংহের আন্চলিক ভাষায় একটি রম্য কথিকা উপস্থাপন করেন। ডাঃ লাভলী রহমানের সন্চালনায় এ পর্বটি একটি নষ্টালজিক আবহ তৈরী করে।

এ উপলক্ষে জিয়াউদ্দিন বাবলু, সত্যজিৎ সাহা ও আশরাফ উদ্দিন এর নিরলস প্রচেষ্টায় “বন্ধন” নামে একটি স্যুভেনিরও প্রকাশ করা হয়। ড. রন্জনা সরকার ছবির উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে কবিতা পাঠ করেন, মোস্তফা আনোয়ার পাশা, লাভলী রহমান ও মলয় বিশ্বাস। সংগীত পরিবেশন করেন, ফারুক আহমেদ, ফারিয়া নাজিম, লামিয়া আহমেদ ও অন্যান্য শিল্পীবৃন্দ। একটি ব্যতিক্রমধর্মী শ্রুতিনাটক স্বপন গাঙ্গুলির “পাকা দেখা” পরিবেশন করেন লেখক-কবি, ড. রতন কুন্ডু ও আবৃত্তিকার ও ইউ টিউবার, পলি ফরহাদ।

অনুষ্ঠানে আগত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস