বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর কার্যকরী পরিষদ গঠিত

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর কার্যকরী পরিষদ গঠিত

সম্প্রতি সিডনিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর ফেয়ার ট্রেডিং অস্ট্রেলিয়া হইতে নিবন্দিত ও অনুমতি পূর্বক “এসোসিয়েশন অফ আইইউবি এলামনাই অস্ট্রেলিয়া আইএনসি” কার্যকরী পরিষদ ২০২৩ – ২০২৫ গঠন করা হয়েছে।

সংগঠনের কার্যকরী পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন কামরুল হাসান সুমন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বেনজির হক বাধন, সৈয়দা আফসানা হক সহ-সভাপতি, মোহাম্মদ ফকরুল আলম প্রধান পরিচালন কর্মকর্তা এবং মোঃ ফেরদৌস সিদ্দিকী তুহিন কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।

কার্যকরী পরিষদের পরিচালক মনোনীত হয়েছেন পাঁচজন – এরা হলেন: ইমতিয়াজ আহমেদ মল্লিক, মোর্শেদউল আলম খান নিহাদ, সাবরিনা আশরাফ লিরা, তসলিমা আহমেদ ছোয়া এবং কাওসার আক্তার রোজি।

এসোসিয়েশন অফ আই ইউ বি এলামনাই অস্ট্রেলিয়া আইএনসির বার্ষিক সভায় কমিটির সদস্যবৃন্দ অস্ট্রেলিয়াতে বসবাসরত প্রাক্তন ও অধ্যায়নরত ছাত্র এবং তাদের পরিবারের মধ্যে সাহায্য ও সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে আলোচনা ও কর্মসূচি গ্রহণ করেন। কমিটির পক্ষ থেকে অস্ট্রেলিয়াতে বসবাসরত সকল প্রাক্তন ছাত্রদের কমিটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের (www.iubalumni.org.au) মাধ্যমে নিবন্ধিত হবার ও যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে।
– প্রেস বিজ্ঞপ্তি

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস