বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

গত ১০ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে কার্যকরী পরিষদের এই সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মেদ আসলাম মোল্লার কুরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরুর পর সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, ফাইনান্স, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন সহ বিবিধ আলোচনায় অংশ নেন, মোহাম্মেদ আসলাম মোল্লা, ডঃ রতন কুণ্ডু, আতিকুর রহমান, হাজী মোহাম্মদ দেলোয়ার, দিলারা জাহান, মোহাম্মদ জিয়াউল কবির, এস এম দিদার হোসেন, সুহৃদ সোহান হক, নাইম আবদুল্লাহ প্রমুখ।

সংগঠনের সদস্যরা কোভিড পরবর্তী স্থবরতা কাটিয়ে উঠতে আলোচনায় সাধারন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচী, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন সহ মিডিয়া পার্টনার হিসেবে সংবাদ পরিবেশন, সকল সদস্যদের সম্পৃক্ত করে বছরে অন্ততঃ একটি অনাড়ম্বর অনুষ্ঠান, অনলাইন পোর্টাল তৈরি, সামাজিক মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম শেয়ার করা, বাৎসরিক চাঁদা নির্ধারণ সহ আরও অনেক প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করেন।

সভাপতি মোহাম্মদ আবদুল মতিন জানান, সিডনিতে আগামী ১৩ নভেম্বর বাসভূমি আয়োজিত “সিনেমা” অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য সৌজন্যমূলক টিকেটের ব্যবস্থা থাকবে। এই সময় সবাই করতালি দিয়ে বাসভুমি’র কর্ণধার আকিদুল ইসলামের এই উদ্যোগকে স্বাগত জানান।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস