EVENX অষ্ট্রেলিয়ার আয়োজনে ও চারু শিল্পীগোষ্ঠীর প্রযোজনায় সিডনিতে এবছরে মা দূর্গার আবাহনীতে অনুষ্ঠিত হলো- আগমনীর সুর। গত ১৮ ই সেপ্টেম্বর ২০২২ ইংগেলবার্ণের গ্রেগ পার্সিভাল হলে বর্ণাঢ্য মেলায় হরেক রকম শাড়ী, গহনা সহ আরও অনেক নিত্যসামগ্রীর ষ্টল বসেছিলো। এবছরের দেবীপক্ষে প্রথম আয়োজন ছিলো এটি, EVENX Australia যার গর্বিত আয়োজক।


মুল অডিটোরিয়ামে চারুর প্রযোজনায় পরিবেশিত হলো “আগমনীর সুর” শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বটির গ্রন্থনায় ছিলেন ড. রতন কুন্ডু ও উপস্থাপনায় ছিলেন পলি ফরহাদ। “মংগল দ্বীপ জ্বেলে” ছোট্ট সোনামনিদের আলোক বর্তিকা হাতে আবাহনী সংগীত পরিবেশন করেন চারুর নিজস্ব ও অতিথি শিল্পীবৃন্দ। এর পরে ছোট্ট সোনামনি দিহান একটি একক নৃত্য পরিবেশন করে। মহালয়ার অনুকল্পে আবাহনীর কড়চা পাঠ করেন রতন কুন্ডু ও দুর্গতিনাশীনি মা কে নিয়ে কবিতা আবৃত্তি করেন পলি ফরহাদ ও দেবী সাহা। এর পর একে একে সংগীত পরিবেশন করেন- মারিয়া মুন, নাজ আহমেদ, নিলুফা ইয়াসমীন, মধুমিতা সাহা, প্যাট্রিশিয়া মেন্ডিস্, সুবর্ণা তালুকদার, শিমু আকতার, প্রমা, এ্যালেন জোসেফ ও চারুর কর্ণধার আয়েশা কলি। পূরবী পারমিতা বোস ও আয়েশা কলির তত্বাবধানে ছোট্ট সোনামনিদের নিয়ে একটি ব্যতিক্রমী ফ্যাশন সো উপস্থাপিত হয়। এতে অংশগ্রহন করে- আদৃতা, দিহান, ইমানুয়েল, উষ্ণ, সাহারা ও ভূমি। একটি মনোজ্ঞ নাচ পরিবেশন করেন সুরমিতা।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডঃ সিরাজুল হক, পি এস চুন্নু, কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, পূরবী পারমিতা বোস ও রেমন্ড সোলেমান। সমাপনীতে চারুর পক্ষ থেকে- আয়েশা কলি ও ইভেনেক্সের পক্ষ থেকে আশরাফ অ্যারিস ধন্যবাদ জ্ঞাপন করেন। পুরো অনুষ্ঠানের লাইট ও মিউজিক নিয়ন্ত্রনে ছিলেন- রাসেল রিচার্ড ও এ্যালেন জোসেফ। যন্ত্রসংগীতে ছিলেন নামিদ ফারহান, এ্যালেন জোসেফ ও তাপস কর।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন স্টুডেন্টএন্ড সিটিজেনশিপ সার্ভিসেস, স্বাধীন কন্ঠ ও ইএসআই গ্লোবাল।

