মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ | Tuesday, July 14, 2026
Homeঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ায় জেল হত্যা দিবস পালন

অস্ট্রেলিয়ায় জেল হত্যা দিবস পালন

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ৩রা নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনি শহরের লেকম্বার ধানসিড়ি ফাংশন সেন্টারে সন্ধ্যা সাতটায় যথাযথ মর্যাদায় এই জাতীয় দিবস পালন করা হয় l

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন l

সংগঠনের সভাপতি ডঃ সিরাজুল হকের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাবিত ফয়সাল রিজভী শাওনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি l

দিকনির্দেশনা মূলক বক্তৃতায় তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তির পরাজয় ঘটবে এবং খুব শিগগিরই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে l

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রফিকুল ইসলাম ,বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি এবং সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল সাহাজাদা আলম, বিলকিস জাহান ভারপ্রাপ্ত সাঃ সাধারন সম্পাদক মেহেদী হাসান কচি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সিকদার, কুমিল্লা ভার্সিটির শিক্ষক সমিতির সাঃ সম্পাদক ডঃ মেহেদী হাসান, রাজশাহী ভার্সিটির শিক্ষক ডঃ মাহবুব আলম প্রদীপ, যুবলীগের সাঃ সম্পাদক আল নোমান শামীম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেওয়ান স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সাঃগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন, দিদার হোসেন, ফয়সাল আজাদ, মিলটন আহমমেদ, মোঃ শাকুর কোষাধক্ষ্য আশরাফুল আলম লাবু , জাহিদ হোসেন, শহীদুল ইসলাম, দেওয়ান তরিকুল ইসলাম রিপন, ছাএলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক সৈকত পাল, অর্ক হাসান প্রমুখ l – প্রেস বিজ্ঞপ্তি

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস