বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াবাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার স্বাধীনতা দিবস উদযাপন

গত ২৬ মার্চ ২০২৪ বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এই দিনটি বাঙালি জাতিসত্ত্বার গর্ব ও আনন্দের দিন। পৃথিবীতে কোন জাতি এত রক্ত দিয়ে দেশ স্বাধীন করেনি যা বাংলাদেশ করেছে। তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ  মা -বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই রক্তে কেনা স্বাধীনতা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল যুদ্ধে যাবার ও প্রতিরোধ গড়ে তোলার। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন -শুরু হয় যুদ্ধ। ১৬ ডিসেম্বর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয়। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া প্রতি বছর এই দিবসটি গভীর শ্রদ্ধায় ও ভালবাসায় উদযাপন করে আসছে। সিডনীর লাকেম্বার সবচেয়ে জমজমাট, ব্যস্ত রেস্টুরেন্ট- ধানসিঁড়ির কনফারেন্স হলে এই মহান দিবসের আলোচনা সভা, ইফতার এবং দোআ মাহফিল আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উপদেষ্টা, লেখক, কলামিস্ট, গবেষক ড. রতন কুন্ডুর দক্ষ সঞ্চালনায় বরাবরের মতোই সভাপতির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক। ড. রতন কুণ্ডুর  প্রাক কথনের পর পবিত্র ক্কোরআন থেকে পাঠ করেন আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাবিব হাসান টুলু ও পবিত্র গীতা থেকে বিশেষ শ্লোক পাঠ করেন ড. রতন কুণ্ডু।এরপর মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে

১ মিনিট নীরবতা পালন করা হয়।

 

ইফতারীর আগে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ইফতারী ও নামাজের বিরতির পর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

প্রথমেই সংক্ষিপ্ত বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবু, আব্দুস শাকুর, শাহ মোহাম্মদ কামাল

এছাড়া আরও বক্তব্য রাখেন দলের সহ সভাপতি মুস্তাফিজুর রহমান রানা, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, দলের নির্বাহী কমিটির সদস্য বজলুর রশীদ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার প্রাক্তন সভানেত্রী এবং বর্তমান আহ্বায়ক বিলকিস জাহান, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি মোহাম্মদ দেলোয়ার।

এর ফাঁকে ফাঁকেই হামদ-নাৎ এবং দেশের গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী ইমরান হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি ড. মাসুদুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলৈন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিষদ ও বহুমুখী মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মহাসচিব জনাব এস এ আলম হিরু !

তাঁর কাব্যিক বক্তৃতায় বাংলাদেশের অতীত এবং বর্তমান মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী ঘটনা পরম্পরা তুলে ধরেন এবং দেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান !

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

ডঃ সিরাজুল হক তাঁর সমাপনী বক্তৃতার শুরুতেই আগত অতিথিদের সাথে সবার পরিচয় করিয়ে দেন এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশের উন্নয়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাঁর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সভা শেষে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস