গত ২৪ ফেব্রুয়ারি শনিবার বিপিএ (বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন) সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে নৃত্যঞ্জলি কালচারাল হল লাকেম্বাতে অনুষ্ঠিত হলো “আমাদের বসন্ত উৎসব”।
অনুষ্ঠানটির মুল পরিকল্পনায় ছিলেন বিপিএ সভাপতি দিলীপ দত্ত, জন্মেজয় রায়, শুভ্রা সাহা, জ্যোতি বিশ্বাস ও মৌসুমী সাহা।
অনুষ্ঠানটি গ্রন্থনা করেন জন্মেজয় রায় ও উপস্থাপণ করেন শুভ্রা সাহা। নাচ, গান, আবৃত্তি দিয়ে প্রোগ্রামটি ছিলো অসাধারন গোছালো ও সুন্দর ভাবে সাজানো। অনুষ্ঠান শুরু হয় বসন্তর গান দিয়ে। যন্ত্রসংগীতে ছিলেন নীরব, সংগীত পরিবেশন করেন জ্যোতি বিশ্বাস ও মৌসুমী সানা। তবলায় সংগত দেন জন্মেজয় রায়।
কবিতা আবৃত্তি করেন দিলীপ দত্ত, শুভ্রা সাহা ও জয়াশ্রী মন্ডল। অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

