বুধবার, ১৫ জুলাই, ২০২৬ | Wednesday, July 15, 2026
Homeঅস্ট্রেলিয়াবাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার বিজয় দিবস ২০২৩ উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার বিজয় দিবস ২০২৩ উদযাপন

গত ১৭ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া বাংলাদেশের মহান বিজয় দিবসে এক মনোজ্ঞ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিডনির ল্যাকেম্বার ধানসিঁড়ি ফাংশন সেন্টারে আইনজীবী ড. মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচির সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল মতিন ও হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ করেন ড. রতন কুন্ডু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদ সিডনির সভাপতি  ড. মাসুদুল হক, প্রধান  বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি  ড .রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ড. রতন কুন্ডু।

ড. মাসুদুল হক বলেন দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত বলে মনে করি।

বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের মর্যাদায় পৌঁছাবে আমাদের দৃঢ় বিশ্বাস। ড .রফিকুল ইসলাম বলেন -উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নাই। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার সরকার গঠনে সাহায্য করতে হবে।

ড. রতন কুন্ডু তাঁর বক্তব্যে বলেন -বাংলাদেশ বিভিন্ন সুচকে তার  প্রতিবেশীদের ছাড়িয়ে যাচ্ছে। এর মুল কারন হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, দূরদৃষ্টি, রাজনৈতিক প্রজ্ঞা ও দীর্ঘ পনের বছরের একটি স্থিতিশীল সরকার।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস