মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ | Tuesday, July 14, 2026
Homeঅস্ট্রেলিয়ানৃতাঞ্জলি ডান্স একাডেমী আয়োজিত বাংলামায়ের আবহমান সংস্কৃতির প্রথম প্রহর -নকশি নহর অনুষ্ঠিত

নৃতাঞ্জলি ডান্স একাডেমী আয়োজিত বাংলামায়ের আবহমান সংস্কৃতির প্রথম প্রহর -নকশি নহর অনুষ্ঠিত

গত ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ নৃতাঞ্জলি ডান্স একাডেমী আয়োজিত “নকশী নহর” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল লাকেমবার ইউনাইটিং চার্চে। দুপুর ২ টা থেকে শুরু করে রাত দশটা অব্দি একটানা চলে এই অনুষ্ঠান। এবারে নৃত্যাঞ্জলির এই গালা অনুষ্ঠান এর মূল আকর্ষণ ছিল অনেক রকমের রকমারি খাবারের স্টল, শাড়ি-গহনার স্টল, পিঠাপুলির স্টল ও বিনোদনের অনেক মাধ্যম। সাথে ছিল দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশজ সংস্কৃতির অনেকগুলো ধারা এই অনুষ্ঠানের সংযোজিত হয়েছে তার মধ্যে আছে নাচ, গান, আবৃত্তি, শ্রুতি নাটক, পালাগান, খন্ড নাটক, ব্যান্ড সংগীত ও স্মৃতিচারণ। নৃতাঞ্জলি ডান্স একাডেমি দীর্ঘ ১৯ বছর যাবত প্রশান্ত পাড়ের দেশ সিডনিতে দেশজ সাংস্কৃতির চর্চা করে আসছে। নকশি নহর অনুষ্ঠানটির মূল পরিকল্পনাকারী ছিলেন মৌসুমী সাহা। মূল কোঅর্ডিনেটর ছিলেন রতন কুন্ডু, আবিদা সুলতানা, ও দিদার হোসেন। ব্যবস্থাপনায় ছিলেন শাহে জামান টিটু, রাজেশ সাহা, রাজু আহমেদ, দিদার হোসাইন সহ অন্যান্য সাংস্কৃতিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরো অনুষ্ঠানটি গ্রন্থনা ও সঞ্চালনা করেন ড. রতন কুন্ডু। অন্যান্য সঞ্চালকরা হলেন ফারিয়া আহমেদ, পলি ফরহাদ, জয়াশ্রী মন্ডল, ঝুটন আচার্য্য, জ্যোতি বিশ্বাস ও রঞ্জিত দাস। অনুষ্ঠানটির মূল পৃষ্ঠপোষক ছিলেন আফরিনা চৌধুরী জাহাঙ্গীর আলম, আব্দুল খান রতন, প্রবাসে বাংলার মুখ, রবি ইসলাম, চারু, বাংলার নারী, সুমি আজাদ ও বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এরপরে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমীর ও আগত সিডনির অন্যান্য সংগীত শিল্পীরা সমবেত কন্ঠে ধন্য ধান্য পুষ্পে ভরা এই গানটি পরিবেশন করেন। শ্রুতি নাটক, স্বপন গাঙ্গুলীর পাকা দেখা মঞ্চস্থ করেন মোস্তাক প্রিন্স ও পলি ফরহাদ। প্রথমেই সংগীত পরিবেশন করেন উপমহাদেশের বিশিষ্ট কন্ঠ শিল্পী নাজ আহমেদ। এর পরে একে একে সংগীত পরিবেশন করেন সিডনির প্রখ্যাত কন্ঠশিল্পী অমিয়া মতিন, টেলিঅজ এর কর্ণধার জাহাঙ্গীর আলম মধুমিতা সাহা, জ্যোতি বিশ্বাস, মৌসুমী সানা, নিলুফা ইয়াসমিন, প্রিয়াঙ্কা চক্রবর্তী, অনুপম গোস্বামী, রিনি গোস্বামী, অনুলেখা পন্ডিত, রঞ্জিত দাস, মৌমিতা চক্রবর্তী ও ভবের হাটের কর্ণধার ফারিয়া আহমেদ। কবিতা আবৃত্তি করেন নাহিদা হক উর্মি, মোস্তাক প্রিন্স, সুদীপ্তা গোস্বামী ও রতন কুন্ডু। নৃত্যাঞ্জলি ডান্স একাডেমীর ছোটদের গ্রুপে নাচ পরিবেশন করে আরাধ্যা, তৃষা, জারা, রায়না আমিরা, অপরাজিতা, মৌমিতা, ঈশিতা, আদি দেব, রাজি ও ঐশী। নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির বড়দের গ্রুপে নৃত্য পরিবেশন করেন -মৌসুমী সাহা, আদ্রিতা চৌধুরী, আলিশা সানা, সুলতানা সুফিয়া মিতু ও মৌসুমী সানা।

ডক্টর দিনেশ চন্দ্র সেন এর ময়মনসিং গীতিকা থেকে একটি পালা গান -মহুয়া সুন্দরীর পালা উপস্থাপন করেন বাংলা সিডনি সংস্কৃতি গোষ্ঠী। এতে অংশগ্রহণ করেন রতন কুন্ডু, মধুমিতা সাহা, শ্রীমন্ত পাল, জ্যোতি বিশ্বাস ও রঞ্জিত দাস। শঙ্খনাথ এর সুমনের ব্যবস্থাপনায় এরপরে ব্যান্ড সংগীতে অংশগ্রহণ করেন জন রোজারিও, সুমন বর্ধন, সাকিব, নাফিজ ও নাহিদ।

অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে নৃতাঞ্জলি ডান্স একাডেমী কর্তৃক এই প্রথমবারের মতো কমিউনিটি গণ্যমান্য ব্যক্তি ও স্পন্সরদের সৌজন্যে একটি ক্রেস্ট ও উত্তরীয় প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যারা ক্রেস্ট উত্তরীয় পেয়েছেন তারা হলেন -সম্মানিত কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, লিবারাল সেনেটর ফর এন এস ডব্লিউ এন্ড্রু ব্রাক, অনারেবল জ্যাকি মুনরো, মিস ওয়েন্ডি লীন্ডসে এম পি (ফরমার স্টেট মিনিস্টার ফর ইস্ট হিলস, ক্যান্টারবারী সিটি কাউন্সিলের কাউন্সিলর কার্ল সালেহ্, কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, আফরিনা চৌধুরী ও জাহাঙ্গীর আলম। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্পন্সরদের মধ্যে যাঁরা ক্রেষ্ট পেয়েছেন তাঁরা হলেন প্রতীতির কর্ণধার জনাব সিরাজুল সালেকিন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ সিরাজুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের ও নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির উপদেষ্টা ডঃ রতন কুন্ডু, ক্যাম্বেল টাউন বাংলা স্কুলের অধ্যক্ষ মিলি ইসলাম, মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিলকিস জাহান, প্রবাসে বাংলা ঐতিহ্যের পক্ষে জয়া মন্ডল, রবি ইসলাম, বাংলা নারীর ওমরিনা, স্বদেশ বার্তার পক্ষে সুমি আজাদ, চারু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বি ডি হাবের সভাপতি আব্দুল খান রতন, চিফ পেট্রন আবিদা সুলতানা ও ব্যবস্থাপক এসএম দিদার হোসাইন। পুরস্কার গুলো তুলে দেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমীর কর্ণধার মৌসুমী সাহা, রাজেশ সাহা, ক্যান্টারবারি সিটি কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু, বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ দত্ত ও শ্রদ্ধেয় রেনু দেবদাস।

অনুষ্ঠানে প্রতিকী ১০ ডলার মূল্যের প্রবেশপত্রের সাথে ছিল দুপুরের মধ্যাহ্নভোজ ও সারাদিনব্যাপী অনুষ্ঠান উপভোগ করার সুযোগ। হলভর্তি দর্শকেরা সারাদিন ব্যাপী এই ব্যতিক্রমধর্মী বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষে মৌসুমী সাহা আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নকশি নহর দুই এর আগাম আমন্ত্রণ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস