বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কার্যনির্বাহী কমিটি

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কার্যনির্বাহী কমিটি

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) এর ১৪ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৩ সেপ্টেম্বর (শনিবার) সিডনির ব্যাঙ্কসটাউন এম্পোরিয়াম ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনটির বেশিরভাগ আর্থিক সদস্যদের উপস্থিতে এজিএমের প্রথম অংশে বিদায়ী কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন আর্থিক প্রতিবেদন পেশের পর বিদায়ী সভাপতি আবু শাহদাত সরকার কমিটি ভেঙে দেন এবং মিসেস ওয়েন্ডি ই লিন্ডসে প্রিজাইডিং অফিসার অ্যান্থনি খৌরি এবং রফিকুল আলম খানের সহায়তায় নতুন কমিটির জন্য একটি নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউনের ডেপুটি মেয়র মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আবদুল খান রতন।

নতুন কার্যনির্বাহী কমিটি ফয়েজ দেওয়ান সভাপতি, আবু শাহদাত সরকার ও মোঃ শাহিনুল ইসলাম সহ সভাপতি, মোতাসিম বিল্লাহ সাধারন সম্পাদক, কাউন্সিলর সাজেদা আক্তার ও লিটন বাউল সহ-সম্পাদক, মোঃ মোজাম্মেল হক কোষাধ্যক্ষ। কার্যনির্বাহী সদস্য সৈয়দ মাহবুব মোর্শেদ, মোঃ শাজেদুল ইসলাম, রবিন ফেরদৌস, সাজ্জাদ হক, হেমা জোয়ার্দার, সাদিক করিম, মোহাম্মদ ফাহাদ চৌধুরী, মোহাম্মদ ভূঁইয়া। নবনির্বাচিত সভাপতি ফয়েজ দেওয়ান তার বক্তৃতায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে উন্নীত করার লক্ষ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সকল প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

নবনির্বাচিত সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ কাউন্সিলের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ, মিসেস ওয়েন্ডি লিন্ডসে, নির্বাচন কমিশনার এবং এনএসডব্লিউ আইনসভার প্রাক্তন সদস্য, প্রিসাইডিং অফিসার, বাংলাদেশের হাইকমিশনার আল্লামা সিদ্দিকী, কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন সহ নির্বাচন পর্যবেক্ষক এবং কাউন্সিলের উপদেষ্টাদের ধন্যবাদ জানান।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস