মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ | Tuesday, July 14, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনিতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সিডনিতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনীতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘সর্বজনীন পেনশন স্কিম-২০২৩’ বিষয়ে স্থানীয় প্রবাসীদের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যে ৭টায় কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডনীতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন।

কনসাল জেনারেল উপস্থিত সিডনি প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। এসময় তিনি বলেন, সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সকল শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি জানান সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সকল নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহতী উদ্যোগ। পেনশন স্কিমের অর্থ করমুক্ত এবং প্রবাস থেকে প্রেরণে ২ দশমিক ৫ শতাংশ হারে প্রণোদনাও মিলবে। তিনি অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিমে অংশগ্রহণ করার জন্য আহবান জানান। এছাড়াও তিনি উপস্থিত সকলকে পেনশন স্কিমের উপকারিতা অন্যান্যদের মাঝে যথাযথভাবে পৌঁছে দেয়া এবং বাংলদেশী আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদানের জন্য অনুরোধ জানান।

সভায় পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া, সুযোগ সুবিধা বিষয়ের উপর একটি বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন এবং পেনশন ব্যবস্থার তথ্য সম্বলিত পুস্তিকা বিলি করা হয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস