বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াসিডনি যেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাম্পাস

সিডনি যেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাম্পাস

গত শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩ সিডনির ওয়েস্টার্ন সাবার্বের ক্যাম্পবেল্টাউন ব্যাডমিন্টন সেন্টার পরিণত হয়েছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাম্পাস। বাংলাদেশের কৃষিবিদ দিবসকে লক্ষ্য রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অস্ট্রেলিয়া (বাউআ) আয়োজন করেছিল “কৃষিবিদ দিবস স্পোর্টস ২০২৩”। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষদের ব্যাডমিন্টন ও তাস, মহিলাদের ব্যাডমিন্টন ও পিলু পাসিং এবং ছোটদের জন্য মার্বেল দৌড় ও বল নিক্ষেপ ইভেন্ট ছিল। খেলার শুরুতে সংগঠনের যুগ্ম সম্পাদক ড: আছাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় সভাপতি ডঃ আনোয়ারুল বকশী, সদস্য আব্দুল জলিল, সদস্য শামীম হাসান বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সম্পাদক কবির চৌধুরী রুবেল ও সহ ক্রীড়া সম্পাদক রেজাউল বারী। আর মহিলাদের ব্যাডমিন্টন খেলার সার্বিক দায়িত্বে ছিলেন বাউআ’র ট্রেজারার ড. নার্গিস বানু।

প্রচন্ড গরম আবহাওয়াকে উপেক্ষা করে সিডনিতে বসবাসকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্টরা তাদের পরিবার-পরিজন নিয়ে খেলায় অংশগ্রহণ ও খেলা উপভোগ করতে জড়ো হয়েছিল ক্যাম্পবেল্টাউন ব্যাডমিন্টন সেন্টারে। বাউআ কর্তৃক দ্বিতীয়বারের মত এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলেও মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টটি ছিল এই প্রথম। ফলে মহিলাদের মাঝে প্রচন্ড উৎসাহ ও উদ্দীপনার লক্ষ্য করা গেছে।

হাড্ডা-হাড্ডি লড়াই শেষে পুরুষদের ব্যাডমিন্টনে কবির চৌধুরী রুবেল ও কামাল এবং মহিলাদের ব্যাডমিন্টনে নাবিলা বানু ও ড. নার্গিস বানু বিজয়ী হন। আগামী ১৩ মে ২০২৩ বাউআ আয়োজিত “আলামনাই সন্ধ্যা ২০২৩” তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার ঘোষণা দেয়া হয়। পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও একসাথে লাঞ্চ করার মধ্য দিয়ে কৃষি দিবস স্পোর্টস ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

 

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস