বিগত ৩১শে জুলাই বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার ২০২২ -২৪ সালের কার্য্যকরী পরিষদ গঠিত হয়। উক্ত কার্য্যকরী পরিষদের ১ম সভা ২৬শে আগষ্ট সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে ইন্গেলবার্নস্হ ‘দাওয়াত রেষ্টুরেন্ট’ – এ সাধারন সম্পাদক ড. প্রদীপ রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতি ক্রমে নিন্মে বর্নিত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়।
২০২৩ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১২ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হবে।
এছাড়াও সভায় বেশ কিছু কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে- একটি ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা ও রক্ষনাবেক্ষন, পরিষদের একটি ওয়েব সাইট তৈরী, বঙ্গবন্ধুর উপর গবেষণা ও প্রকাশনা এবং বর্তমান প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে কার্যক্রম হাতে নেয়া অন্যতম।


সভায় কার্যকরী পরিষদের সদস্য ড. নিজাম উদ্দিন আহমেদ, ড. রতন কুন্ডু, ড. খাইরুল চৌধুরী, রফিক উদ্দিন, সাহাদাত হোসেন, সৈয়দ সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, মালিক সাফি জাকি, ফারিয়া আহম্মেদ, সাজ্জাদ সিদ্দিক, আব্দুল হালিম, নিলুফার ইয়াসমিন, মোঃ শাহজাহান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।

