গত ২৯শে আগস্ট ২০২২ একাডেমী, তার বিশাল সদস্য পরিবার সহ সিডনির জাতি ধর্ম নির্বিশেষে সব প্রগতিশীল বাঙালিদের মিলন মেলার আয়োজন করে। একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানালেন তাঁরা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ দেরযুগ ধরে বিভিন্ন আয়োজন করে আসছে। মিলন মেলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সন্চালন করেন মৌসুমী সাহা।


শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাসভূমি টিভির কর্ণধার আকিদুল ইসলাম, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি, ড. সিরাজুল হক, শাহে জামান টিটু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রফিকুল ইসলাম, বিডি হাবের সভাপতি জনাব আব্দুল খান রতন, মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস বিলকিস জাহান ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। এই অংশটি সন্চালন করেন, ড. রতন কুন্ডু।


সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন মারিয়া মুন। সংগীত পরিবেশন করেন যথাক্রমে- মৌসুমী সানা, মধুমিতা সাহা, মারিয়া মুন, মন্জুশ্রী ভৌমিক, নিলুফা ইয়াসমীন, রাজেশ সাহা সহ অন্যান্য শিল্পীরা। নৃত্য পরিবেশন করেন- দিহান, মেধা, তৃষা ও জারা। কবিতা আবৃত্তি করেন নূসরাত জাহান স্মৃতি। বিশেষ নাচে অংশগ্রহন করেন মৌসুমী সাহা ও তাসলিমা হোসেন ও অন্যান্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে , উইমেন্স কাউন্সিল অব অষ্ট্রেলিয়া, বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অষ্ট্রেলিয়া, বাংলাদেশ পূজা এসোসিয়েসন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সহ অন্যান্য অনেক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রাজেশ ও মৌসুমী সাহা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



শরৎ উৎসবের বিশেষ আকর্ষন ছিলো চিতই, পাটিসাপটা, নারকেলী পুলি, অমৃত চিতই, পোয়া পিঠা সহ হরেক রকম পিঠার আয়োজন। সাথে ছিলো শুটকী ভর্তা, চটপটি, চাটনি ও তন্দুরী চিকেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের হাঁসের মাংশ, মুরগী ভুনা, মূলা সবজী, সিম ভাজি, চিংড়ি চচ্চরি,
লাউ চিংড়ি, পাঁচ মিশালী সব্জি, আমের টক ডাল, ঢেডস নারকেলের মালাই, আমের চাটনি সহ হরেক রকম খাবার। পরিশেষে হরেক রকম মিষ্টান্ন দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।

