করোনাক্রান্ত লেখক ও সাংবাদিক নাইম আবদুল্লাহর রোগমুক্তি কামনা করেছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবন্দসহ প্রবাসিরা।
সাংবাদিক নাইম আবদুল্লাহ গত ১১ মে (বুধবার) তাঁর করোনা টেস্টের ফলাফল পজিটিভ বলে নিশ্চিত হয়। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।
বাংলাদেশি কমিউনিটির প্রিয়মুখ নাইম আবদুল্লাহর দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বহু শুভাকাক্ষী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রোগমুক্তি কামনা করেছেন।
এই লেখকের সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ফেসবুকে লিখেছেন, “মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, আল্লাহ নাইম আবদুল্লাহ ভাইকে দ্রুত রোগমুক্তি দান করুক। সেই সঙ্গে সকলের প্রতি অনুরোধ জানাই, সিডনিতে প্রবাসী সাংবাদিকতার বাতিঘর নাইম আবদুল্লাহ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন।”
বঙ্গবন্ধু পরিষদ, সিডনির সভাপতি রতন কুণ্ডু এক পোস্টে লিখেছেন, “আমাদের প্রিয়জন ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন’-এর স্বপ্নদ্রষ্টা পাঞ্জেরী নাইম আবদুল্লাহ করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। তাঁর আশু করোনামুক্তির জন্য সবাই দোয়া করবেন।”
‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন ফেসবুকের এক পোস্টে লিখেছেন, “অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কবি, লেখক ও সাংবাদিক, প্রিয় বন্ধু নাইম আবদুল্লাহ ভাই করোনাক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। পরম করুনাময় মহান আল্লাহ তা’য়ালার নিকট তাঁর আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।”
এছাড়া ‘জন্মভূমি টেলিভিশন’ পরিবারের পক্ষ থেকে লেখক নাইম আবদুল্লাহর দ্রুত রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। এবং শুক্রবার বাদ জুম্মা অস্ট্রেলিয়া মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে তাঁর আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হবে।
সর্বপরি কবি নাইম আবদুল্লাহর পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত করোনামুক্তির জন্য দোয়া চেয়েছেন।

