অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসি আলহাজ্ব মোহাম্মদ নাসিম উদ্দিন আহমদের নামাজে জানাজা আগামীকাল সকাল ১১ টায় ৬নং রিচার্ডসন রোড ন্যারিল্যান্ডে (6 Richardson Road, Narellan, NSW 2567) অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে ন্যারিল্যান্ড ইসলামিক কবরস্থানে সমাহিত করা হবে।
মোহাম্মদ নাসিম উদ্দিন আহমেদ আজ ৭ মে (শনিবার) সকালে লিভারপুল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্বজন ও বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি সিডনির ম্যাকুরিফিল্ডে বসবাস করতেন। তার গ্রামের বাড়িশালে। মোহাম্মদ নাসিম উদ্দিন আহমেদ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী কমিটি অস্ট্রেলিয়া মহাদেশের সাবেক যুগ্ম আহ্ববায়ক ও জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ছিলেন।
অস্ট্রেলিয়া প্রবাসি বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
মরহুমের আত্মীয় আশরাফুল হক “নামাজে জানাজায়” শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য তাঁর 0433181159 নম্বরে যোগাযো করা যাবে।

