বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াঈদের শুভেচ্ছা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

ঈদের শুভেচ্ছা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। অস্ট্রেলিয়া- বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তারা।

এক বার্তায় তারা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। এই ঈদ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমাদের বিশ্বাস। হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উটুক প্রতিটি প্রাণ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক- এটিই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস