বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ | Thursday, July 16, 2026
Homeঅস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ায় বাফার বর্ণাঢ্য আয়োজন 'গ্র্যান্ড সিডনি ঈদ বাজার'

অস্ট্রেলিয়ায় বাফার বর্ণাঢ্য আয়োজন ‘গ্র্যান্ড সিডনি ঈদ বাজার’

ঈদকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় ‘গ্র্যান্ড সিডনি ঈদ বাজার’ এর আয়োজন করেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন (বাফা)। ঈদে প্রবাসীদের কেনাকাটাকে সহজ করতেই এ আয়োজন। বাফা মূলত বাংলাদেশি বুটিক সংস্থা। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার, বুটিক মালিক ও উদ্যোগীদের একটি প্লাটফর্মে সংযুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পাশাপাশি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতেও কাজ করে যাচ্ছে তারা।

এবারের বিশাল আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ‘প্রভাত ফেরী’ পত্রিকার প্রধান সম্পাদক ও অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমির সিইও শ্রাবন্তী কাজি আশরাফী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, সংসদ সদস্য ওয়েন্ডি লিন্ডসে, জিহাদ ডিব, ডেপুটি মেয়র বিলাল এল হায়েক প্রমুখ।

সংগঠক তাম্মি পারভেজ, সাজেদা আক্তার সানজিদা, তাফতুন নাহার নিতু ও নাহিদা সুলতানের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে উৎসবটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী মার্ক জোসেফ কোর বলেন, আমি যখন বাংলাদেশিদের কোনো অনুষ্ঠান কিংবা উৎসবে যাই তখন গর্বিত হই। কারণ, বিশ্বের বুকে অস্ট্রেলিয়াকে বহুসংস্কৃতির দেশ হিসেবে যারা শ্রেষ্ঠত্ব দানে অবদান রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশিরা অন্যতম। বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন আয়োজিত গ্রান্ড সিডনি ঈদ বাজারের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ঈদ উপলক্ষে এবারের আয়োজন ছিল ভিন্নধর্মী। সবার জন্য উন্মুক্ত আয়োজনটি ছিল বর্ণাঢ্যময়, বৈচিত্র্যে ভরপুর। প্রবাসী নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব ডিজাইনের পোশাক, গয়না, হস্তশিল্পসহ দেশীয় সম্ভার নিয়ে স্টল সাজিয়েছিলেন। তারা তাদের ব্যবসা বিস্তারে পেয়েছিলেন চমৎকার সুযোগ। এছাড়া অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক ও বৈচিত্র্যময় উৎসবগুলোর অন্যতম গ্র্যান্ড সিডনি ঈদ বাজারের সবচেয়ে আকর্ষণীয় ও ব্যতিক্রমী পর্ব ছিল ফ্যাশন শো। বিভিন্ন দেশের মডেল এই শোতে অংশ নেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস