নিউ সাউথ ওয়েলসের পশ্চিম এবং উত্তর-পশ্চিমে হকসবেরি এবং নেপিয়ান নদীর জন্য আজ বুধবার ২ মার্চ বিকেলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমে মিলপেরা, চিপিং নর্টন এবং ল্যান্সভেলের অংশগুলির জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হছে। জর্জেস নদী বৃহস্পতিবার সকালের মধ্যে মিলপেরা এবং লিভারপুলে মাঝারি বন্যার স্তরে পৌঁছবে বলে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছে।
রিচমন্ডের রাস্তাগুলি ইতিমধ্যেই পানিতে দুবে গেছে। কাছাকাছি পেনরিথ এবং হকসবারিতে, বাসিন্দারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোন সময়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। নিউ সাউথ এসইএস অতীতে হকসবেরি এবং নেপিয়ান নদী থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত যেকোন বাসিন্দাকে এখনই সরে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছে। ইয়ারামুন্ডি ব্রিজটি এখন বন্ধ রয়েছে উত্তর রিচমন্ড সেতু আজ বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে বন্ধ হওয়ার আশংকা করা হচ্ছে।
সিডনির দক্ষিণ-পশ্চিমে, পিকটন সিবিডির বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পেনরিথ, নর্থ রিচমন্ড এবং উইন্ডসরে হকসবারি এবং লোয়ার নেপিয়ান নদী বরাবর বড় বন্যা আশংকা করা হচ্ছে।
সূত্রঃ খবর ডেইলি মেইল অস্ট্রেলিয়া, ছবি এবিসি নিউজ

