শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | Saturday, November 28, 2026
Homeঅস্ট্রেলিয়ানৃত‍্যান্জলী ডান্স একাডেমির মিন্টো শাখার বর্ণাঢ্য উদ্বোধন

নৃত‍্যান্জলী ডান্স একাডেমির মিন্টো শাখার বর্ণাঢ্য উদ্বোধন

আজ ২৮শে নভেম্বর ২০২৬ সিডনির অদূরে ম‍্যাকুরি লিংকের 21 Lord Castlereagh cct. এ বীর মুক্তিযোদ্ধা শাহদৎ হোসেনের বাসার পারগোলায় নৃত‍্যান্জলীর মিন্টো শাখার শুভ উদ্বোধন হলো। ক‍্যাম্বেলটাউনের বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শফিকুল আলম ও বীর মুক্তিযোদ্ধা শাহদাৎ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এ আয়োজনে নৃত‍্য শিক্ষার্থী, তাদের পরিবার ও অন্যান্য কমিউনিটি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

নৃত‍্যান্জলীর কর্ণধার বিগত প্রায় দুইযুগ ধরে নাট‍্যকলার উপরে প্রশিক্ষণ দিয়ে আসছেন। সে মেয়েটি হাসলেই সমস্ত প্রকৃতি হেসে ওঠে! মেয়েটির চাহনিতে ভরতনাট‍্যমের সব মুদ্রা একীভূত হয়ে এক মায়াজাল তৈরী করে! মেয়েটির চলনে বাতাস সচকিত হয়। মেয়েটির নৃত্যে ফুল পাখি প্রজাপতি নৃত্য করে! মেয়েটির হাতের ছোঁয়ায় বন্ধ‍্যা গাছে ফুল ফোটে। মেয়েটির নাচের মুদ্রায় কুমুদ কহ্লার ফুটে ওঠে। সে আর অন্য কেউ নয়, আমাদের অত‍্যন্ত সুপরিচিত কলাকার ও প্রশিক্ষক মৌসুমী সাহা।

নৃত‍্যান্জনীর মহাপুরুষ তাঁরই জীবনসঙ্গী শ্রী রাজেশ সাহা, ছেলে রাকেশ সাহা ও পুত্রবধূ কনা সাহা আছেন পরিচালনা ও ব‍্যবস্থাপনার দায়িত্বে। মৌসুমী সাহা জানালেন এই অন্চলে আরও কয়েকটি নাচের স্কুল থাকলেও তারা ক্ল‍্যাসিকাল ও কত্থক নিয়ে কাজ করেননা বিধায় এলাকাবাসী নৃত‍্যশিক্ষার্থীদের অনুরোধে তিনি এই অন্চলে কাজ করতে রাজী হয়েছেন। তিনি আগ্রহী সবাইকে তার সাথে যোগাযোগের আহ্বান জানিয়েছেন।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

পপুলার পোস্ট

নতুন কমেন্টস