অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনকর্পোরেটেড এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় তাদের মিন্টুস্থ নিজস্ব ভবন ১৩-১৭ ঈগল ভিউ রোডে অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সাধারণ সভা শেষে ২০২৩-২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির (ইসি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার ডা: তোজাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বারোজন পদাধিকারী এবং সাতজন কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা করেন।

ড: আনিসুল আফসার সভাপতি, সাইফুল ইসলাম সহ সভাপতি-১, হাবীব ভূইয়া সহ সভাপতি-২, সাদিকুর রহমান খান সাধারন সম্পাদক, আলমগীর কবীর যুগ্ম সম্পাদক-১, মো জাহিদ ফারহান যুগ্ম সম্পাদক-২, জাহেরুল ইসলাম কোষাধ্যক্ষ, এটিএম মোরশেদুল ইসলাম প্রচার এবং প্রকাশনা সম্পাদক, ড: আবুল কাশেম শিক্ষা সম্পাদক, সাইফুর রহমান সামাজিক কল্যাণ এবং বিনোদন সম্পাদক, বিলাল হোসেন নারী বিষয়ক সম্পাদক, মতিন আবদুল শাহ ক্রীড়া এবং যুব বিষয়ক সম্পাদক, মো: আবদুল মোতালেব সদস্য, আবুল হোসেন সরকার সদস্য, মো: ফরাস উদ্দিন বুলবুল সদস্য, মো: গোলাম জিলানী সদস্য, মোহাম্মদ আবুল হায়াত ভূইয়া সদস্য, সৈয়দ এম রহমান সদস্য, আবদুস সাত্তার খাজা সদস্য।

