প্রবাসী বাংলাদেশী ওমেন্স এসোসিয়েশন আগামী ১৮ জুন (শনিবার) সিডনির ল্যাকাম্বাস্থ ইউনাইটিং চার্চে পিঠা উৎসবের আয়োজন করেছে। এই উৎসব সকাল ১১ টায় শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সুলতানা এবং সাধারন সম্পাদক ফয়জুন নাহার পলি জানান, পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা পিঠা প্রেমীদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখবে। তারা আরও জানান, আমাদের ঐতিহ্যবাহী পিঠা বিক্রয়ে নারীদের উৎসাহিত করতে এবং তাদের একদিনের আয়ের উৎস করে দেয়ার জন্যে নামমাত্র মূল্যে স্টল বুকিং দেয়া হচ্ছে।
অ্যাসোসিয়েশনের সদস্য আমেনা খাতুন, নাসরিন আক্তার, মনোয়ায়া, শারমিন , হাসি, কাকলী, নিলুফা, তাহমিনা জানান, পিঠা উৎসব মূলত মহিলাদের লুকানো রান্নার প্রতিভার পাশাপাশি তাদের বহির্মুখী করা, আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমে দক্ষতা ও অর্থ উপার্জন করতে উৎসাহিত করা।
সবার জন্য উন্মুক্ত এই পিঠা উৎসবে স্টল বুকিং এর জন্য ০৪১৬ ৮২৪ ৪১৭ অথবা ০৪৬৯ ৯৪২ ৭৪৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

